বাংলার ভোর প্রতিবেদক
বাজার সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্দেশ্যে যশোরে কৃষিপণ্যের হাট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার দুপুরে যশোর শহরের দড়াটনা ব্রিজের পাশে এই হাট বসেছে । কৃষিপণ্যের এই হার্ট উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম প্রমুখ। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ মানুষ তাদের চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে এখান থেকে সবজি কিনতে পারবেন। কৃষি পণ্যের এই হাটে আলু, পেঁয়াজ, আদা, ঢেঁড়স, টমেটো, করোলা, বাঁধাকপি, কাঁচা মরিচ, পটল, বেগুন, শসা, ফুলকপি, কলা, শিম ও লাউ পাওয়া যাবে।
শিরোনাম:
- যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
- চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
- ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
- যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
- আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
- ৫৭ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গেল যশোরের নিম্নাঞ্চল
- ‘ভায়না’ নদী রক্ষায় মামলা হলেও থামেনি দখলদার আসামিরা
- এখন সময় দেশকে নতুন ভাবে গড়ার : নার্গিস বেগম
