চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় পানিতে ডুবে আলিফ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আলিফ পুড়াপাড়া ক্লাবপাড়া এলাকার কৃষক সাগর হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকায় শিশুটি বাইরে খেলা করছিল। পরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে আলিফকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরান হুসাইন বলেন, শিশুটি হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
- যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
- লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
- জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
- মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
- যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
- যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
- যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
