Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা’
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পানি করের প্রতিবাদে নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পানি কর, পানির বিলের সাথে নতুন করে সাবমারসিবলের অযৌক্তিক বিল ধার্য করার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে যশোর পৌর নাগরিক কমিটি।
আজ (মঙ্গলবার) বিকেলে যশোর প্রেসক্লাবের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় যশোর পৌরসভা চত্বরে অবস্থান ও স্মারকলিপি প্রদান করা হবে। পৌরসভা কর্তৃক নির্ধারিত সাবমারসিবল বিল ৩০০ টাকা বাতিল, সাপ্লাইয়ের পানি নিশ্চিত করা, ১০ শতাংশ পানি কর বাতিল এবং অস্বাভাবিক হারে পৌর কর বৃদ্ধি বাতিলের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

নাগরিক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী মাহমুদ রেজা, জিন্নাত আলী, রেজাউল ইসলাম, মফিজুর রহমান, গাজী আহমদ হোসেন, শাহীন ইকবাল, আশরাফুল আজাদ, নাসির উদ্দিন লিটু, সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

সভায় শওকত আলী খানকে আহবায়ক ও জিল্লুর রহমান ভিটুকে সদস্য সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে যশোর পৌর নাগরিক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ও কর্মসূচি ঘোষণা করেন ইকবাল কবির জাহিদ। উপস্থিত ছিলেন বাসদের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.