Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ ৩৩ শতক জমি দখলের পাঁয়তারা করছে ইমরান হোসেন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২০, ২০২৫Updated:জানুয়ারি ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের আড়পাড়া-সাহাপুর গ্রামের শহিদুল ইসলামের পৈত্রিক ৩৩ শতক জমি দখলের পাঁয়তারা করছে পাশের জমির মালিক ইমরান হোসেন। তিনি নানা ষড়যন্ত্র শুরু করেছেন। সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়ায় শহিদুল ইসলামসহ পরিবারের সদস্যরা আতঙ্কে আছেন। সোমবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহিদুল ইসলামের স্বজনেরা। এর আগে ইমরান হোসেন তার জমির রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন ইরমান হোসেন।
লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানিয়েছেন, আমার পিতা আব্দুল জব্বার ১৯৫০ সাল থেকে শাহাপুর-আড়পাড়া রাস্তা সংলগ্ন ৩৩ শতক জমি ক্রয় করে ভোগ দখল করেছেন। পৈত্রিক সূত্রে পাওয়া এ জমি আরএস ১২৪৮ দাগে ১৭ শতক ও ১২৪৯ দাগে ১৬ শতক জমির মালিকানা লাভ করেন। একই দাগের বাকি জমির মালিক বজলুর রহমান ও আলী হোসেন গং। ২০০৩ সালে বজলুর রহমান ও আলী হোসেন মাছ চাষের জন্য লিজ দেন বাহাদুরপুর গ্রামের সার্জেন্ট সাদেক আলীকে। সাকেদ আলী তখন রাস্তার পাশে আমার ৩৩ শতক জমি বাদে ঘের কেটে পাড় বেঁধে মাছ চাষ শুরু করেন।
তিনি বলেন, ২০১৪ ও ২০১৫ সালে বজলুর রহমান ও আলী হোসেন গং তাদের ১২৯ শতক জমি বিক্রি করেন শেখহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান হোসেনের কাছে। ইমরান হোসেন এ জমি কেনার ফলে আমার জমির তিন পাশের জমির মালিকানা লাভ করেন। দীর্ঘ ৮-৯ বছর উভয়ই যার যার জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করছি। গতবছরের শেষ দিকে আমার পৈত্রিক সূত্রে পাওয়ায় ৩৩শতক জমির উপর নজর পড়ে ইমরান হোসেনের। তিনি এ জমি দখলে নানা ষড়যন্ত্র শুরু করেন। সন্ত্রাসী দিয়ে জমির দখল নিতে ব্যর্থ হয়ে অভিযোগ দেন ইউনিয়ন পরিষদে। আমি ইমরান হোসেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এসিল্যান্ড অফিসে অভিযোগ দিয়েছিলাম। সেখানে উভয়ের উপস্থিততে শুনানিতে ইমরান তার দাবিতে অনড় থাকায় কোন সুরাহা হয়নি।
তিনি আরও বলেন, ইমরান আমার জমি জোর করে দখল নিতে মিথ্যা অভিযোগ দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি যে তথ্য দিয়েছেন তার সত্য নয়। তার জমিতে যাতায়াতের কোন অসুবিধা নেই। আমার জমির পূর্ব ও পশ্চিম পাশে তার নিজস্ব জমি রয়েছে। এ জমি ব্যবহার করে তিনি তার জমিতে যাতায়াতকরতে পারেন। প্রকৃত পক্ষে আমার জমির চার পাশে ইমরানের জমি হওয়ায় আমার জমি দখলের ষড়যন্ত্র করছেন তিনি। এ অবস্থায় তিনি তার জমির দখল চেষ্টাকারি ইমরানের হাত থেকে রেহায় পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.