Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পুলিশের বাধায় পন্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিবাদে সাত স্থানে বিক্ষোভ মিছিল
banglarbhoreBy banglarbhoreJuly 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। শিক্ষার্থী হত্যা ও সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। তার আগেই দলীয় কার্যালয়ে প্রবেশের সবগুলো রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতা-কর্মীদের রাস্তা থেকেই ফেরত পাঠিয়ে দেয় তারা। তবে বিক্ষোভ কর্মসূচি পালন করতে না দেওয়ার প্রতিবাদে পরে শহরের সাতটি স্থানে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা।


দলটির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, স্থানীয় প্রশাসনকে জানিয়েই শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অথচ সেটাও করতে দেয়নি পুলিশ। অমিত বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিতে গিয়েই ঢাকাসহ সারাদেশের রাজপথে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং শত শত মানুষকে প্রাণ দিতে হয়েছে। যশোরে শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলো এতোদিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে এসেছে, কোন ঝামেলা হয়নি। এখন বিএনপির শান্তিপূর্ন এই কর্মসূচিতে পুলিশের এই বাধা প্রমান করে যে আসলে তারা শান্তিপূর্ণ পরিবেশ চায় না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.