Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পুলিশ সদস্য স্বামীর বাড়িতে সন্তান নিয়ে স্ত্রীর অনশন, এলাকায় চাঞ্চল্য

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাহাদুরপুর গ্রামের এক পুলিশ সদস্যের বাড়িতে শিশু সন্তান নিয়ে অনশন করেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইল থেকে এসে অনশন শুরু করেন শারমিন আক্তার নামের ওই নারী। তাকে দেখেই ওই পুলিশ সদস্যের মা বাড়িতে তালা লাগিয়ে অন্যত্র চলে যান। এসময় শারমিন আমরণের অনশনের ঘোষনা দেন। পরে স্থানীয়রা শাশুড়িকে ডেকে আনেন। দুই পক্ষের সাথে কথা বলে তারা শারমিনকে বিভিন্ন আশ্বাস দিয়ে বিকেলে বাড়িতে ফেরত পাঠান। এ ঘটনায় বাহাদুরপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় তার ও তার শিশু সন্তানের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন শারমিন।

শারমিনের দাবি, বাহাদুরপুর গ্রামের রফিক উদ্দিনের ছেলে সাদমান হোসেন রাকিবের সঙ্গে তার ২০১৭ সালে ফেসবুকে পরিচয় হয়। তখন রাকিব বেকার ছিলেন। পরে তিনি খুলনা আরআরএফ-এ কনস্টেবল পদে চাকরি পান। ২০২২ সালে সাদমান শারমিনকে বিয়ে করেন। বিয়ের সময় শারমিনের পরিবার সোনা ও ঘরের আসবাবসহ ছয় লাখ টাকার মালামাল দেন সাদমানকে। পরে চাকরিরত অবস্থায় সাদমান তাকে নিয়ে কুষ্টিয়ায় বাসা ভাড়া করে রাখেন। চুয়াডাঙ্গা জেলায় বদলি হলে সেখানেও তিনি স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া করে বসবাস করেন। এই সময় শারমিনের গর্ভে সন্তান আসে। পরে অসুস্থ হয়ে তিনি টাঙ্গাইলের উফুলকি গ্রামে বাবার বাড়িতে চলে যান। গর্ভে সাত মাসের সন্তান থাকা অবস্থায় তিনি জানতে পারেন, সাদমানের আরেক স্ত্রী রয়েছে যা গোপন রেখেই তিনি শারমিনকে বিয়ে করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এরপর তাদের ছেলে সন্তানের জন্ম হয়।

এরই মাঝে সাদমান শারমিনের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় সাদমান বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন। পরে টাকা না পাওয়ায় যোগাযোগ বন্ধ করে দেন। চলতি বছরের ১৭ এপ্রিল সাদমান টাঙ্গাইলে গিয়ে শারমিনের পরিবার তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি জানান ৫ লাখ টাকা যৌতুক ছাড়া শারমিন ও তার সন্তানকে তিনি ঘরে তুলবেন না। পরে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর থেকেই দোরে দোরে ঘুরছেন শারমিন। এ ঘটনায় তিনি টাঙ্গাইলের আদালতে মামলা করেছেন। কিন্তু স্বামী পুলিশ সদস্য হওয়ায় কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এমনকি সব প্রমাণপত্র নিয়ে খুলনা ডিআইজির কাছেও অভিযোগ জানিয়েছেন। ডিআইজি বিষয়টি তদন্তের নির্দেশ দিলেও পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মামলা ও অভিযোগ করায় সাদমান বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছেন। অন্যদিকে শারমিনের পরিবারও তাদের ভরণপোষণ চালাতে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়ে তিনি যশোরে শ্বশুরবাড়িতে গিয়ে উঠেন। এদিকে সকালে শারমিনের অবস্থান জানতে পেরে স্থানীয়রা তাকে ও তার সন্তানকে দেখে হতবাক হন। তারা বিষয়টি নিয়ে সাদমানের পরিবারের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। পরে বিকেলে শিশু বাচ্চাকে নিয়ে শারমিন গ্রাম ত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কনস্টেবল সাদমান হাসান বলেন, শারমিন তার স্ত্রী ছিলেন, কিন্তু তিন মাস আগে তালাক দেওয়া হয়েছে। শিশুটি তার সন্তান বলেও তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, শারমিন আদালতে মামলা করেছেন এবং খুলনা রেঞ্জ অফিসে অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আদালতের মাধ্যমে বিষয়টি মীমাংসা হবে, তবে তাকে ঘরে তুলবেন না বলেও মন্তব্য করেন সাদমান।

অনশন এলাকা চাঞ্চল্য পুলিশ সদস্য যশোর সন্তান স্ত্রী স্বামী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.