Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

banglarbhoreBy banglarbhoreমার্চ ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আলাদা কয়েকটি অভিযানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দেড় কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, যশোরের মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামে বর্তমানে যশোর শহরের রেলগেট কলাবাগান পাড়া মসলেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া খড়কি কলাবাগান এলাকার রুপা বেগম ওরফে রানী, যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের মিম খাতুন ও নতুন উপশহর ট্রাক স্ট্যান্ড বস্তি পার্ক এলাকার ছানি হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সদর পুলিশ ফাঁড়ির পুলিশ গত সোমবার ৪ মার্চ বিকেল সাড়ে উপশহর টিএণ্ডটি অফিস মোড় এলাকায় অভিযান চালিয়ে ছানি হোসেনকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা ৪ মার্চ বিকেলে যশোর সদরের সাতমাইল বাজার মানিকদিহি গ্রামস্থ সোহাগ রানার ও মিম খাতুনের ঘরে অভিযান চালায়। এ সময় আসামিরা পালানোর একপর্যায় স্ত্রী মিম খাতুনকে আটক করা হয়। এ সময় তার স্বামী সোহাগ রানা দ্রুত পালিয়ে যায়। আটক মিম খাতুনের কাছে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া, কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, গত ৪ মার্চ বিকেলে কোতয়ালি থানার পুলিশ শহরের খড়কি দক্ষিণ পাড়াস্থ হাজাম পাড়া হাফিজুর রহমানের কলাবাগান থেকে রুপা বেগম ওরফে রানীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.