বিবি প্রতিবেদক
যশোরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো, যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের কালিতলার সবুজ অধিকারী সনজিত ও বেনাপোলের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার সাকিব হোসেন।
যশোর ডিবি পুলিশের এসআই সোলায়মান কবীর জানিয়েছেন, ১০ জানুয়ারি রাত ১০টার দিকে বিরামপুর গ্রামে রাশেদের দোকানের সামনে অভিযান চালিয়ে সবুজ অধিকারী সনজিতকে একশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজের নেতৃত্বে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সাকিব হোসেনকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। দু’টি অভিযানে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুইটি মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

