Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যাণ্ড কলেজ যশোর শাখার আয়োজনে প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ষষ্ঠতলা পাড়ায় পিটিআই স্কুল অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যাণ্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চিফ মেডিকেল অফিসার ও ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন এর প্যারেন্টিং অ্যাফেয়ার্স চেয়ারম্যান ড. আবু হেনা আবিদ জাফর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউণ্ডেশনের ভাইস চেয়ারম্যান ও পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এসএম মফিজুর রহমান ও ইন্টারন্যাশনাল পিস ফাউণ্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, শুধুমাত্র লেখাপড়া শেখানো নয়, আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে হবে। আর ভালো বাংলাদেশ তৈরি করতে হলে ভালো মানুষের প্রয়োজন আছে। এজন্য শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে বড় হয়ে তারা যেন দেশের কথা বলে, সমাজের কথা বলে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিসহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সবার আগে সন্তানদের আগে আদব কায়দা শেখাতে হবে। তারপর জ্ঞান অর্জন পথে। আমাদের সন্তান যদি আদব কায়দা ঠিকমতো না শিখতে পারে তাহলে অর্জিত জ্ঞান সঠিক কাজে নাও লাগতে পারে।

এর আগে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যাণ্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী সচিব গাউসুল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তর্জমা ও ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়।

অনুষ্ঠিত কনফারেন্স প্যারেন্টিং যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.