Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
  • যশোর জেনারেল হাসপাতালে শিশু রোগীর উপচে পড়া ভিড়
  • পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ফরিদা পারভীন স্মরণোৎসব অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক পুরুষ লালন সাঁইয়ের বাণী ও সুরকে বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে ফরিদা পারভীন অসামান্য ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন সুরবিতান যশোরের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস। তিনি বলেন, তার কন্ঠে লালনের অসংখ্য গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তাইতো মানুষ ভালোবেসে তাকে লালনসম্রাজ্ঞী, লালনকন্যা নামে ডাকে। এজন্য তার সকল সৃষ্টি ধরে রাখার জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের আয়োজনে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন অ্যাড. বাসুদেব বিশ্বাস।

অনুষ্ঠানে তীর্যক যশোরের শিল্পী রিতা পাল, উদীচির সামসুন্নাহার সরদার, সপ্তসুরের রফিকুল ইসলাম, চাঁদের হাটের আমিন মোহাম্মদ বাবু ছাড়াও বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক ও সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, নাট্য ব্যক্তিত্ব আবুল হাসান তুহিন, স্বপন দাস, আলমগীর হেসেন বাবুসহ যশোরের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠিত ফরিদা পারভীন যশোর স্মরণোৎসব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.