বাংলার ভোর প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব-৬ সদস্যরা। আটক মাদক বিক্রেতা হলেন বেনাপোল পোটথানার পুটখালী গ্রামের সুমন রহমান (৩৫)।
গতকাল ভোরে যশোর র্যাব-৬ সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন ০৫ নং পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের শহিদুল্লাহর একতলা বিল্ডিং বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেনসিডিলসহ সুমন রহমানকে আটক করা হয়।
যশোর র্যাব-৬, মেজর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি ও বিশেষ ক্ষমতা আইনে ১ টি মামলা জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
শিরোনাম:
- যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
- যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
- যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
- নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
- চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
- যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
- যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
