Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি : আটক ১

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও হুমকি দেয়ার অভিযোগে টুটুল খান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। টুটুল খান সদর উপজেলার কচুয়া বকুলতলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

একই গ্রামের শরিফুল ইসলাম (১৯) এজাহারে উল্লেখ করেছেন, তিনি বালুর ব্যবসা করেন। সীতারামপুর নতুন রাস্তার কাজ চলছে। তিনি প্রতিদিন ১৫টি গাড়িতে করে ১৫ জন লোক নিয়ে ওই রাস্তার জন্য বালু সরবরাহ করছেন। আসামি টুটুল তাকে বলে বালু সরবরাহ করতে হলে তাকে প্রতিদিন ৫ হাজার টাকা করে চাঁদা দিতে হবে।

এর আগেও তিনি বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ খেকে চাঁদা বাবদ ২০ হাজার টাকা নিয়েছেন। গত ২২ মার্চ বিকেল ৪টার দিকে কচুয়া সি ভাটার নিচ থেকে বালু নিয়ে যাওয়ার সময় চালক তানভীর, নাঈম, আজিজুল, খায়রুল, মুন্না, উজ্জল, বসিরসহ ১৫ জনকে দাঁড় করায়। এ সময় ধারালো অস্ত্র নিয়ে শরিফুলকে গাড়ি থেকে নামিয়ে ২০ হাজার টাকা দাবি করেন।

টাকা না দেয়ায় তাকে মারপিট করেন এবং গাড়ি চলাচল বন্ধ করে দেন। পরে বিষয়টি নরেন্দ্রপুর ফাঁড়ির পুলিশকে অবহিত করলে পুলিশ আসার অগেই টুটুল ফের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তিনি এই ঘটনায় থানায় মামলা করেন।

কোতয়ালি থানার এসআই হুমায়ন আহমদ জানিয়েছেন, এই মামলার আসামি টুটুলকে গত শনিবার আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। টুটুল একজন চিহ্নত সন্ত্রাসী। তার বিরুদ্ধে শেখ সঞ্জুরুল আলমস প্রিন্স হত্যা, অপহরণ ও পর্ণগ্রাফি আইনে তিনটি মামলা চলমান আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.