Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএডিসির সার নিয়ে হুলুস্থুল

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

বিবি প্রতিবেদক
যশোরে বিএডিসির ২০ বস্তা সার বাজারে বিক্রি নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে শহরতলীর হামিদপুর বাজারের একটি দোকানে ভ্যান বোঝাই সার প্রবেশকালে স্থানীয়রা বাঁধা দিলে এ কাণ্ড ঘটে। রাত ১১টা পর্যন্ত এ নিয়ে চলে অভিযান। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সন্দেহযুক্ত সার জব্দ ও দুইজনকে আটক করেছেন। একই সাথে ফতেপুর ইউপি চেয়ারম্যানের সোহারব হোসেনের অফিস সংলগ্ন গোডাউনে তালা লাগিয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
প্রত্যক্ষদর্শিরা জানান, বিএডিসির সিলযুক্ত ২০ বস্তা এমওপি স্যার ভর্তি একটি ইঞ্জিন ভ্যান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হামিদপুর বাজারের নয়ন এন্টারপ্রাইজে প্রবেশ করে। এ সময় স্থানীয় কয়েকজন এ সার আটকে দেয়। তারা সরকারি সার বলে অভিযোগ করে। এ সময় দোকান মালিক ও জনসাধারণের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সার বহনকারী ভ্যান চালক শরিফুল ইসলাম সাইফার স্বীকার করে ‘এগুলো সরকারি সার, স্থানীয় চেয়ারম্যানের গোডাউন থেকে নিয়ে এসেছেন।’ দোকান মালিক শাহাবুদ্দিন জানায়, চেয়ারম্যানের গোডাউনে সমস্যা দেখা দেয়ায় তার দোকানের গোডাউনে সংরক্ষণের জন্য পাঠিয়েছে।
পরবতীর্তে প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও কৃষিকর্মকর্তা হাসান আলী ঘটনাস্থলে উপস্থিত হন। বৈধ ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় দোকান মালিক শাহাবুদ্দিন ও ভ্যান চালক শরিফুলকে আটক করে। সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, বিএডিসির সার দোকানে বিক্রি অবৈধ নয় তবে বৈধ চালান থাকতে হবে। জব্দকৃত সারের উৎস নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যহত থাকবে।
পরে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ফতেপুর ইউপি চেয়ারম্যান সোহারব হোসেনের অফিস সংলগ্ন গোডাউনে অভিযান চালান। এ সময় তিনি গোডাউনটি বন্ধ পান। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান পরিচালিত ভ্রাম্যমান আদালত চেয়ারম্যানসহ কয়েকজনকে ফোন দিয়েও হাজির করতে পারেননি। উপায়ন্ত না পেয়ে গোডাউন সিলগালা করে দেন। আজ গোডাউনটিতে পুনরায় অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.