Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৪

যশোরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশি বাধা, আটক ৭

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে গতকাল কালো পতাকা মিছিল করে বিএনপি। তবে বিএনপির কর্মসূচিকে ঘিরে পুলিশ দলীয় নেতাকর্মীদের মারপিট করেছে বলে অভিযোগ নেতাকর্মীদের। এ সময় দলের কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছেন। এছাড়া দলের সাতজন নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ।
গতকাল বিএনপির কর্মসূচিকে ঘিরে শহর জুড়ে পুলিশের বেশ তৎপরতা দেখা যায়। বিশেষ করে দলটির দলীয় কার্যালয় স্থল লাল দিঘিরপাড়ের সড়কে ব্যারিকেট দেয়। ফলে ওই সড়কে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, গতকাল কেন্দ্র ঘোষিত পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিলের কর্মসূচি পালনের জন্য দলীয় নেতা-কর্মীরা লালদীঘি পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে দলীয় নেতা-কর্মীদের ওপর আচমকা ব্যাপক লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হন। এ সময় সেখান থেকে দলের সাতজন নেতাকর্মীকে পুলিশ আটক করে।
আটক নেতাকর্মীরা হলেন, জেলা যুবদল নেতা নাসির উদ্দিন লিটু, ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল, চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপি নেতা নিজাম উদ্দিন, কচুয়া ইউনিয়ন যুবদল নেতা নাহিদ হাসান, সরকারি এম এম কলেজ ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও আশিকুর রহমান। পরে নগর ও সদর উপজেলা বিএনপি নেতাবৃন্দ যশোর -২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে ঘোপ জেল রোড পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মিছিল করেন।
এ বিষয় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, বিএনপির কোন কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.