Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপির দুই নেতার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত

দুস্থ প্রতিবন্ধীদের হুইলচেয়ার-অটোরিকশা-সেলাইমেশিন লুট
banglarbhoreBy banglarbhoreDecember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার-অটোরিকশা-সেলাইমেশিন লুটের অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একই সাথে তাদের শোকজ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারা হলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহম্মেদ এবং একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেন। এই দুই নেতার আগামি তিন দিনের মধ্যে লিখিত আকারে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। একই সাথে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ও বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হাসনে ইন্টারন্যাশনালের উদ্যোগে গত শুক্রবার দুপুরে পপুলার রাইসমিল চত্বরে ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল প্রতিবন্ধী, পঙ্গু, দুস্থ নারী এবং গরিব ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগে শুক্রবার সকালে স্থানীয় বিএনপি নেতাদের বাধায় বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এরপর শনিবার দিবাগত রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলে এসে পপুলার রাইসমিলের গুদামে রাখা এসব জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার রাতে আয়োজকদের পক্ষে গোলাম রসুল নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় অভিযোগ দিলেও ঘটনার তিন দিন পার হলেও অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম বলেন, অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত করেই মামলা হিসেবে রেকর্ড। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

স্থগিত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.