প্রতিবেদক
গত অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কথিত নাশকতা মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়ে কারাবরণকারী যশোর নগর ও সদর উপজেলা বিএনপির অধিনস্ত সকল ইউনিটের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল
জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে নগর ও সদর উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের ২৩৭ জন নেতাকর্মীকে সংবর্ধনা প্রদান করেন।
শিরোনাম:
- চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
- যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
- চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা