Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির প্রচারণা
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপি নেতা আব্দার ফারুকের হত্যাবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreজুলাই ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা আব্দার ফারুকের ১৭তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন, কোরানখানি ও খাবার বিতরণ। নওয়াপাড়া ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যানের হত্যাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকালে শেখহাটি পারিবারিক কবরস্থানে শহীদ আব্দার ফারুকের কবরে প্রথমে কেন্দ্রীয় বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা বিএনপির পক্ষে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া যশোর নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা মহিলা দল, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা শ্রমিক দল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, শহীদ আব্দার ফারুকের পরিবারবর্গ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীরা শহীদ আব্দার ফারুকে কবর জিয়ারত করেন। পরে অনিন্দ্য ইসলাম অমিত, অধ্যাপক নার্গিস বেগম শহীদ আব্দার ফারুকের স্বজনদের খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য মিজানুর রহমান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নওয়াপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, যুগ্ম-সম্পাদক আসাদুল আলম ঝন্টু প্রমুখ।

এদিকে বাদ জোহর শেখহাটি মোল্লাপাড়াস্থ শহীদ আব্দার ফারুকের প্রতিষ্ঠিত বাইতুল মামুর জামে মসজিদ এবং শেখহাটি কেন্দ্রীয় জামে মসজিদে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকে তার বাসভবনে কোরানখানি অনুষ্ঠিত হয়। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির প্রচারণা

এপ্রিল ২১, ২০২৬

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.