বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি কলেজে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে রোববার সকাল থেকে দুপুর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও যশোর সরকারি মহিলা কলেজে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে সংহতি প্রকাশ করে পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন। শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি। তারা ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্য সকলের পদোন্নতি চান। তাদের দাবি সরকার ইচ্ছে করলেই এ পদোন্নতি দিতে পারে। এজন্য দাবি আদায়ে রোববার থেকে দেশের সকল সরকারি কলেজে নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন তারা। একই দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে কামবিরতি পালন করেন যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষকেরা।
শিরোনাম:
- যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
- দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
- ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
- খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
- যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
- ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
- যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
