Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ১৯ জুলাই

banglarbhoreBy banglarbhoreJuly 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে যশোর ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে কালেক্টরেট সভাকক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ১৯ জুলাই বিকেল ৪টায় মেলার উদ্বোধন করা হবে। বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। গত বছরের মতো এবারও সরকারি ও বেসরকারি নার্সারিগুলো মেলায় অংশ নিতে পারবে এবং অংশগ্রহণকারী সকল নার্সারিকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।

সভায় বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ক্রমবর্ধমান নগরায়ণ ও শিল্পায়নের ফলে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণই একমাত্র কার্যকর সমাধান।

তারা আরও বলেন, বৃক্ষমেলা সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করবে এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

অভিযান বৃক্ষমেলা বৃক্ষরোপণ যশোরে শুরু ১৯ জুলাই
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

    October 16, 2026

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.