Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বৃত্তি পরীক্ষার দাবিতে  কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJuly 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছে  যশোর জেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশন। বুধবার সকালে অনুষ্টিত ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে যশোর জেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন  বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ৫০ লক্ষ শিক্ষার্থী সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যপুস্তক গ্রহণ করে এবং সরকার ঘোষিত কারিকুলাম অনুসরণ করে পড়াশোনা করছে। এসব স্কুল দেশের বেকার সমস্যা সমাধানেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান, সিনিয়র সহ-সভাপতি অলিয়ার রহমান, সহ-সভাপতি জুলেখা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মিঠু, কোষাধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রক মকবুল হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তবে, বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ডি.আর সম্পন্ন হলেও কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো এ প্রসঙ্গে কোনো তথ্য বা নির্দেশনা পায়নি, যা বৈষম্যমূলক বলে প্রতীয়মান হয়।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা শিশুদের মৌলিক অধিকার এবং কোনো শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা কাম্য নয়। জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবারও বৈষম্যের শিকার হোক, এটা তারা আশা করেন না।
মানববন্ধন থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে যেন চলতি বছর থেকে পুনরায় অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা সমান সুযোগ পায়। অ্যাসোসিয়েশন আশা করছে, জেলা প্রশাসন এই বিষয়ে সদয় দৃষ্টি দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
কিন্ডারগার্টেন দাবিতে পরীক্ষার বৃত্তি মানববন্ধন যশোরে শিক্ষকদের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.