Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বেড়েছে অপরাধ

আইনশৃংখলা কমিটির সভায় উদ্বেগ
banglarbhoreBy banglarbhoreJanuary 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ডিসেম্বর মাসে অপরাধ বেড়েছে। খুন, নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ, চুরি, মামলা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মামলার সংখ্যাও বেড়েছে। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃংখলা কমিটির সদস্যরা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃংখা কমিটির সভায় জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ডিসেম্বর মাসের অপরাধ চিত্র তুলে ধরা হয়।

ডিসেম্বরের প্রতিবেদনে দেখা গেছে, ছয় উপজেলায় খুন হয়েছে ১০জন। যশোর সদর উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেছে ২টি। মনিরামপুরে দস্যুতা ১টি হয়েছে। তিন উপজেলায় ধর্ষণ হয়েছে ৩টি ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৮টি। অপহরণ ৭টি, গাড়ি চুরি ৬টি, অন্যান্য চুরি ৭টি। সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪টি। অন্যান্য মামলা হয়েছে ৯৬টি। অস্ত্র আইনে মামলা ৫টি। মাদকদ্রব্য সংক্রান্ত মামলা ১০৫টি, চোরাচালান ঘটেছে ২টি। এসব ঘটনায় সর্বমোট মামলা হয়েছে ২৫৬টি। নভেম্বর মাসে যা ছিল ২৪০টি।

জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম বলেন, খুন, অপহরণ, গাড়ি চুরিসহ বেশ কিছু অপরাধ বেড়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর হাতে দমন করতে হবে। গ্রাম আদালতে অন্য কাজের পাশাপাশি মামলার বিষয়ে কাজ করতে হবে। এক শ্রেণির মাটিখেকোরা মাটি কেটে বিক্রি করছে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানার আওতায় আনতে হবে। এছাড়া অপরাধ দমনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের গাড়ি, পরিবহন তল্লাশি করতে হবে।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম আরও বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা বিপদের মধ্যে আছি। অনেক দুর্ঘটনার বিষয় আমাদের কাছে এন্ট্রি হয়না। মোটরসাইকেল ও ইজিবাইকে দুর্ঘটনার হার বেশি। ট্রান্সপোর্ট বাড়িয়ে বেনাপোল ও চৌগাছা এলাকায় নজরদারি ও মাদকের বিরুদ্ধে অভিযান বাড়াতে হবে। সারের কৃত্রিম সংকট তৈরির বিষয়েও তিনি স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে হবে।

পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আমরা কোনো ঘটনার বিষয়ে জানতে পারলে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। শহরে যানজট ও মণিহার এলাকায় রাস্তা দখলের বিষয়ে পৌরসভার সাথে একযোগে কাজ করার কথাও বলেন তিনি। এছাড়া জলমহল ভোগ দখলের বিষয়ে স্থানীয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, চেম্বর অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা প্রমুখ।

অপরাধ আইনশৃংখলা কমিটি যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.