Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, সরবরাহ নেই কলেরা স্যালাইনের

জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা
banglarbhoreBy banglarbhoreApril 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। কিন্তু হাসপাতালগুলো নেই পর্যাপ্ত কলেরার স্যালাইন। সেই সঙ্গে চিকিৎসক সংকটও প্রকট হয়েছে। রোববার যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা। তিনি বলেন, সম্প্রতি জেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে কলেরা স্যালাইনের মজুদ নেই। ফলে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। ডায়রিয়া থেকে বাঁচতে সকলকে সতর্ক থাকার আহ্বান তিনি।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ডা. মাসুদ রানা আরও জানান, জেলার আটটি উপজেলাতেই অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে সরকারি হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে। এই কারণে চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদানে সমস্যা হচ্ছে।

উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যশোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান জানান, পৌরবাসীর নিরাপত্তার স্বার্থে আরও চারটি টাওয়ার লাইট স্থাপন করা হবে। এর মধ্যে মণিহারের সিটি কলেজ এলাকায় একটি এবং শহরের নিউ মার্কেট, চাঁচড়া মোড় ও পালবাড়ি মোড়ে একটি করে টাওয়ার লাইট স্থাপন করা হবে। এছাড়াও বর্ষার আগে পৌর এলাকার ড্রেন পরিস্কারের কাজ দ্রুতগতিতে চলছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, সীমিত সম্পদ থাকার সত্ত্বেও তারা সর্বোচ্চ মানের সেবা প্রদানের চেষ্টা করছেন। ৫ আগস্টের পর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ভেঙে যাওয়ায় উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কমিটির সভাপতির পদ স্থানীয় সংসদ সদস্যের অধীনে থাকায় বর্তমানে কমিটি নিষ্ক্রিয় রয়েছে। তিনি কমিটি সক্রিয় করার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, জনদুর্ভোগ কমাতে সরকারিভাবে যেকোনো কাজের আগে স্থানীয় জনসাধারণের সাথে পরামর্শ করে নিতে হবে। এতে জনদুর্ভোগ কমার পাশাপাশি কাজের মানও উন্নত হবে। বিশেষ করে সড়ক সংস্কার, ব্রিজ নির্মাণ ও ড্রেন পরিস্কারসহ এলাকা ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সময় স্থানীয় নাগরিকদের মতামতকে গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, যেকোনো এলাকা থেকে জনদুর্ভোগের অভিযোগ এলে সেটিকে গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে। সভায় তিনি চিত্রা মোড়ে অবস্থিত জাবির ইন্টারন্যাশনাল হোটেলের অবকাঠামোগত অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ঝড় এলে হোটেলের কাঁচ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করে তিনি ফায়ার সার্ভিসকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার এবং প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।

সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) রাজিবুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কলেরা ডায়রিয়া প্রকোপ বেড়েছে যশোরে সরবরাহ স্যালাইনের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.