Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেক কেটে দৈনিক মানবজমিনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  • যশোরে কিস্তিতে মোবাইল ক্রেতার মৃত্যু ওয়ালটনের অর্থ সহায়তা
  • যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা
  • যশোরে ডেঙ্গু মোকাবিলায় অ্যাকশন প্ল্যানের নির্দেশ ডিসির
  • যশোরে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
  • যশোর-৫ আসনে বিএনপির সংবাদ সম্মেলন
  • যশোরে জামায়াতের ১৭ নবনির্বাচিত এমপির সংবর্ধনায় মিলনমেলা
  • যশোরে হলুদ ফুলকপি চাষ করে কৃষক গোলাপের মুখে রঙিন হাসি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আ.লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আগামী ১ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ইত্যাদি স্লোগান দেন’।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হাজার ছাত্র জনতা নিহত হয়েছে, ২০ হাজারের বেশি আহত হয়েছে। এখনো তাদের রক্তের দাগ শুকায়নি। এখনো আমাদের সহযোদ্ধারা বেডে কাতরাচ্ছে। কারও পা হারিয়েছে, কারও চোখ হারিয়েছে। এ অবস্থায় নির্লজ্জ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তারা এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে।

আমরা এখনো পর্যন্ত রাজপথ ছাড়িনি। ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে, তারা এখনো নিজেদের মধ্যে ঐক্যধারণ করে আছে। তিনি বলেন, ৫ আগস্ট আমরা তাদের যেভাবে বিতাড়িত করেছি একইভাবে এবারও বিতাড়িত করবো। যেখানেই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের দোসর, দালালদের পাবেন- সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে ধরিয়ে দেবেন। আমাদের নীরবতাকে তারা মনে করেছে দুর্বলতা। তোমরা যদি রাজপথে নেমে আসো, তাহলে তোমাদের আর ছাড় দেয়া হবে না। সমাবেশে আরোও বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব সাদমান বিন কবির, সদর উপজেলা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সুয়াইব হোসাইন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেক কেটে দৈনিক মানবজমিনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যশোরে কিস্তিতে মোবাইল ক্রেতার মৃত্যু ওয়ালটনের অর্থ সহায়তা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যশোরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.