Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেল বাজারে ব্যবসায়ীদের উপর হামলার সাথে জড়িতদের আটক ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরের সামনে রেলবাজার ব্যবসায়ী সমিতি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। রেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, রেলবাজার ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও তৃপ্তি হোটেলের মালিক গোলাম মাওলাকে হোটেলে ডিউটি করা অবস্থায় সোমবার মধ্যরাতে ম্যানসেল ও রেল বাজার ইজারাদার সাদী বাহিনী কর্তৃক হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যশোর সদর হাসপাতালে নেওয়ার পর তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই হামলার সাথে জড়িতদের দ্রুত আটকের দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, রেলবাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ম্যানসেল বাহিনীর অত্যাচারে অতিষ্ট। দিনের বেলায় ক্যাশ বাক্স ছিনতাই করাসহ জোর করে টাকা নেওয়া নিত্যনৈমত্তিক ব্যাপার। এই বাহিনী বাজারের দোকান প্রতি প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাক জোর করে আদায় করে। দোকান ভাড়া নিলে ২০ হাজার এবং দোকান মেরামত করলে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়। এমন কোন অত্যাচার নাই যে তারা রেলবাজারে ব্যবসায়ীদের উপর করে না।

মানববন্ধনে যশোর রেল বাজারের শতাধিক ছোট বড় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন মানববন্ধনে আগত ব্যবসায়ীরা।

এসময় উপস্থিত ছিলেন, রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ সুইট, সমাজ কল্যাণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.