যশোর শহরের লালদীঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে বার্ষিক পিঠা প্রদর্শনী ও বিক্রয়-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে স্কুল আঙিনায় ছিল এই আয়োজন। শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের নিজ হাতে তৈরি পিঠা নিয়ে এতে হাজির হন। ১৫টি স্টলে পিঠা বিক্রি করা হয়। এসব স্টলে চিতই, পাকান, ভাপা, সুজি পিঠা, ডিম পিঠা, ঝুলিয়া, টেবুয়া, হালুয়াসহ রকমারি পিঠার সমাহার ছিল।
আয়োজনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতে উপহার হিসেবে একটি করে বই তুলে দেন ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ অধ্যক্ষ আলী আজম টিটো ও যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি

