Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
  • মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা
  • সাতক্ষীরায় কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
  • আইজিপির উপহার পেলেন কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী পুলিশ পরিবার
  • দীর্ঘ বন্ধের পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট
  • মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভাড়াটিয়ার দোকানে তালা, সুরাহার নামে টালবাহানা: থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

 বাংলার ভোর প্রতিবেদক
কোন কারণ এবং পূর্ব নোটিশ ছাড়াই দোকানে তালা লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে যশোর সদরের নতুন উপশহর বি ব্লক বাজারে। এ ঘটনায় দীর্ঘদিনের সমাধান না পেয়ে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, যশোরের কোতয়ালী থানাধীন উপশহর বি-ব্লক বাজারের আল-মসজিদ উল-মোকাররম মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন খালিদ হাসান। সম্প্রতি কোন কারণ ছাড়াই তার দোকানে তালা লাগিয়ে দেয় মসজিদ উপ-কমিটির সদস্যরা। যার ফলে তিনি দোকান ব্যবহারে অসমর্থ হয়ে পড়েছেন। ভুক্তভোগী খালিদ হাসান জানান পূর্বে মসজিদ মার্কেট কমিটি মাসিক ভাড়ার পরিবর্তে বাৎসরিক ভাড়া গ্রহণ করত। তিনি সেই নিয়ম অনুযায়ী ভাড়া পরিশোধ করে আসছিলেন। কিন্তু নতুন উপ-কমিটি দায়িত্ব নেয়ার পর তার সঙ্গে কোনো আলোচনার আগেই দোকানে তালা লাগিয়ে দেয়।

এ বিষয়ে তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের সঙ্গে একাধিকবার কথা বলেন। কমিটির পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়া হলেও দীর্ঘদিনেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ফলে তিনি দোকান ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। এতে করে তিনি আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছেন। তিনি আশঙ্কা করছেন, মসজিদ কমিটি তাকে অবৈধভাবে উচ্ছেদ করার জন্য তালা লাগিয়ে দিয়েছে। বারবার আলোচনা করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে মসজিদ কমিটির কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু সমাধান ও ভুক্তভোগীকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কাজী বাবুল বলেন, যে অফিসারের কাছে অভিযোগ দেয়া হয়েছে তার সাথে যোগাযোগ করে তাকে জানাতে। তিনি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন।

থানায় অভিযোগ দোকানে তালা ভাড়াটিয়ার যশোরে সুরাহার নামে টালবাহানা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মার্চ ১১, ২০২৬

শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!

মার্চ ১১, ২০২৬

মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.