Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

banglarbhoreBy banglarbhoreমার্চ ১১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা
Share
Facebook Twitter LinkedIn

মনিরামপুর সংবাদদাতা
মণিরামপুর উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউণ্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি সম্রাট হোসেন।

সভায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস প্রকল্পের পরিচিতি তুলে ধরেন। এছাড়া ‘সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।

সভায় উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা আইসিটি অফিসার রাজু আহমাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাইক্রো ওয়াটারশেডগুলোর পক্ষে বক্তব্য দেন আনিসুর রহমান ও রমেন্দ্রনাথ। এছাড়া চেয়ারম্যানদের মধ্যে সিরাজুল ইসলাম ও এসএম আক্তার ফারুক মিন্টু খাল সংস্কারের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউণ্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার সুকুমার বিশ্বাস, জসিম উদ্দিন, কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর তপন কুমার সরকার, মাসুদুর রহমান ও ফাল্গুনী হালদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা কৃষি ও মৎস্য চাষের উন্নয়নে এলাকা ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, খাল পুনঃখনন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঘের ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.