Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভিজিএফ উপকারভোগীদের মানববন্ধনে হামলা, আটক ৩

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৮, ২০২৪Updated:এপ্রিল ২৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে ভিজিএফের চাল বঞ্চিতরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ৮০ জন দরিদ্র মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির শেষ পর্যায়ে বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও তার অনুসারীরা মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে মারপিট করেন। এ সময় উপজেলা পরিষদ চত্ত্বরে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও হামলার অভিযোগে দু’জনকে আটক করে। হামলায় বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী আহত হন। তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ঈদুল ফিতরের আগে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল দেয়ার জন্য বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে দুইশ’ জন দরিদ্র মানুষের তালিকা করা হয়। এই তালিকায় থাকা ৮০ জনকে স্লিপ ও চাল দেয়া হয়নি। তাদের মত দরিদ্রদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাত করার জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেছেন, এসব বিষয়ে অভিযোগ দাখিল হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মানববন্ধনে হামলাকারীদের বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নয়ন ও ফিরোজ নামে দুইজনকে আটক করে। এ ব্যাপারে সবরকম আইনি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। দোহাকুলা ইউনিয়ন চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বর্তমানে ভারতে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান বলেছেন, এ বিষয়ে তিনি অবগত নন।

নিইজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.