Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
  • যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬
  • যশোরে ক্যাফে নূরে পচা খাবার : লাখ টাকা জরিমানা
  • রামপালের ভোজপাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী
  • জীবননগরে গোডাউনে রহস্যজনক আগুন, কোটি টাকার ক্ষতি দাবি
  • কোটচাঁদপুরে তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • গণহত্যা দিবসে সাতক্ষীরায় পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভুয়া ফেসবুকে আইডি খুলে চাঁদা দাবি, মামলা

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি প্রচার এবং চাঁদা দাবির অভিযোগে গোপাল বিশ্বাস (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। বুধবার বাঘারপাড়া উপজেলার শুকদেবপুর গ্রামের ওই এক তরুণী আদালতে মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকিয়া সুলতানা অভিযোগ আমলে নিয়ে বাঘারপাড়া থানা পুলিশের ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত গোপাল বিশ্বাস নড়াইল সদর উপজেলার ইচড়বাহা গ্রামের অশোক বিশ্বাসের ছেলে।
মামলা বাদী উল্লেখ করেছেন, গোপাল বিশ্বাস ওই তরুণীর নামে দুটি ভুয়া ফেসবুক আইডি খোলেন। এরপর তরুণীর ফেসবুক অথবা অন্য কোনো স্থান থেকে তার ছবি সংগ্রহ করে ওই দুটি আইডিতে প্রকাশ করেন গোপাল বিশ্বাস। এছাড়া তরুণীর মেসেঞ্জারে মুখমন্ডল বিকৃত করে রাখা বেশ কয়েকটি নগ্ন ও অশ্লীল ছবি পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মেসেঞ্জারে ফোন করে কু-প্রস্তাব দেন গোপাল বিশ্বাস।

এতে রাজি না হওয়ায় এবং বিভিন্ন সামাজিক প্লাটফর্মে প্রচার করা ছবি ডিলিট করার অনুরোধ জানালে গোপাল বিশ্বাস তরুণীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। একইভাবে বাদীর পিতার কাছে মোবাইল ফোন করে হুমকি ধামকি দেন গোপাল বিশ্বাস। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে গণহত্যা দিবস পালিত

মার্চ ২৫, ২০২৬

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন

মার্চ ২৫, ২০২৬

যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.