Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

banglarbhoreBy banglarbhoreMay 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও এর বাস্তবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন, এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এই অবহিতকরণ সেমিনার করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, জেলা ভোক্তার উপপরিচালক সেলিমুজ্জামান, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নিত্যপ্রয়োজনীয় জিনিসের নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার ওপর জোর দেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের যে দাম সেই দামে বিক্রি করতে হবে। বেশি দাম নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, অনেক সময় দাম বেশি দিলে জিনিস পাওয়া যায়, কিন্তু কম দামে ভোক্তা জিনিস পায় না। এমন হতেই পারে না।

জেলা প্রশাসক কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাধারণ ভোক্তা যেন ভোগান্তির শিকার না হয়। তিনি ভোক্তা এবং ব্যবসায়ীদের পারস্পরিক দায়বদ্ধতা থেকে কাজ করার আহ্বান জানান।

অধিদপ্তর অবহিতকরণ ভোক্তা অধিকার যশোরে সংরক্ষণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.