Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • ঝিকরগাছায় রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়
  • মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের অর্থ ও সেলাই মেশিন বিতরণ
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মদ সেবন করে মাতলামি : ওয়ার্ড কাউন্সিলরসহ চারজন গ্রেফতার ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৫, ২০২৪Updated:ফেব্রুয়ারি ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বুধবার রাতে শহরের পালবাড়ী ঘোষপাড়া কাঁচা বাজারস্থ জনৈক ওয়াহিদুর রহমানের ৫ম তলা ভবনের নিচতলায় হাইনেট ব্রান্ড নামক অফিস পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের রাজনৈতিক অফিসে মদ পান করার অভিযোগে কাউন্সিলরসহ তার ৪ সহযোগী গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
বুধবার রাতে মামলাটি করেন কোতয়ালি থানার এসআই অমিত কুমার দাস। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হলো, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া মানিকতলা বর্তমানে পুরাতন কসবা কাঠালতলা এলাকার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, সহযোগী শহরের পুরাতন কসবা পুলিশ লাইন্স টালীখোলার শেখ দস্তগীর হোসেন উজ্জ্বল ও মারুফুজ্জামান এবং পুরাতন কসবা কদমতলার শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতদের দখল হতে ৩ বোতল বিদেশি মদ ও মদ পানের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
কোতয়ালি থানার এসআই মামলার বাদী অমিত কুমার দাস বলেছেন, ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সূত্রে খবর পান উল্লেখিত স্থানে ৪নং ওয়ার্ড কাউন্সিলর তার রাজনৈতিক অফিস কক্ষে কমিশনার জাহিত হোসেন মিলন ওরফে টাক মিলনসহ তার সহযোগী উল্লেখিতরা মাদক সেবন করে মাতলামী করছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

ঝিকরগাছায় রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.