Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মহান মে দিবস পালনে প্রস্তুতি সভা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যশোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন যশোরের উদ্যোগে এই সভা করা হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন, যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ।

সভায় সর্বসম্মতিক্রমে মে দিবস পালনের কর্মসূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট মোড়ে এসে শেষ হবে। বিভিন্ন শ্রমিক সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীরা তাদের নিজস্ব ব্যানারসহ এই র‌্যালিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও, জেলার প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট বিভাগসমূহ স্ব-উদ্যোগে এই দিবসটি পালন করবে।

সভার সভাপতি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তার বক্তব্যে মে দিবসকে বর্ণাঢ্য ও উৎসবমুখর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দিবসটি ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি জেলার বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মে দিবসের ছুটি নিশ্চিত করা, ওই দিনের বেতন প্রদান এবং শ্রমিকদের পরিচয়পত্র ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে তাগিদ দেন।

পালনে প্রস্তুতি সভা মহান মে দিবস যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.