বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত।

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় যশোর উপশহর এফপিএবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

সক্রিয়কর্মী দলের সভাপতি খন্দকার এখলাস হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সভা উদ্বোধন করেন উইনরক ইন্ট্যারন্যাশানালের রিজওয়ানাল কো-অর্ডিনেটর সুপ্তী দিব্রা। উপস্থিত ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার উজ্জল পাল, কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল, ঝিনাইদহ সক্রিয় কর্মী দলের সদস্য ফারদীন অরন্য।

সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ববলী ও প্রতিরোধে কৌশল নির্ধারণসহ মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষাসহ মানব পাচার প্রতিরোধে কর্মকৌশল নির্ধারণ করা হয়।

সভায় বিগত সভার পরিকল্পনা পর্যালোচনা, বিগত ২ মাসের অর্জন, চ্যালেঞ্জ, শিখন আলোচনা করা হয়। আগামী ২ মাসের একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

যশোর জেলা সক্রিয় কর্মী দলকে একটি স্থায়ী সংগঠনে রূপ দেয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন যশোর জেলা সক্রিয় কর্মী দলের সাধারণ সম্পাদক মেঘলা ইসলাম মেঘ।

Share.
Exit mobile version