বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যশোর কোতোয়ালী থানাধীন মণিহার থেকে মুড়লিগামী সড়কের বকচর (হুশতলা) এলাকার শেখ জবিউল্লাহ মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম ওই এলাকায় অবস্থানকালে একটি সন্দেহভাজন সাদা রঙের পিকআপ গাড়ি তল্লাশি করে। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী পিকআপের কেবিনের সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল করে মোট ২০০ বোতল অবৈধ এসকাফ কাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার মনির ওরফে মতিন, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার শমসের আলম এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার রাহাত। আটকরা সবাই বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version