বাংলার ভোর প্রতিবেদক :
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত ‘পুশ-ইন’ কার্যক্রমের প্রতিবাদে যশোরের বেনাপোলে একটি সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সীমান্ত এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘বেনাপোল সীমান্তবাসী’ ব্যানারে আয়োজিত এই সংক্ষিপ্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন রঘুনাথপুর গ্রামের বাসিন্দা মো. হাসান।
অবস্থান কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার প্রদর্শনের মাধ্যমে বিএসএফের পুশইন কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ ধরনের সীমান্ত কর্মকাণ্ড বন্ধের দাবি করেন।
৫ মিনিটব্যাপি এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
