Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে দুধ তৈরি দুই ব্যক্তিকে জরিমানা
  • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা
  • যশোরে মোবাইল সার্ভিসিং দোকানে বিদেশি পিস্তল-গুলি : মালিক আটক
  • যশোরে আদালত বর্জনের মধ্যেই বিচারকের বিরুদ্ধে মামলা, বাদী গ্রেফতার
  • ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৩
  • শার্শায় ক্রীড়া দিবস উদযাপন
  • যশোরে যুবলীগ নেতা বাবুকে কুপিয়ে জখম
  • যশোর আদালতে বাল্যবিয়ে : বর-কনেসহ আটক ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার আছর নামাজের পর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

মিছিলে নেতৃত্ব দেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর নূরে আল মামুন। বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস ও জেলা সদস্য আবুল হোসেন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন শহর শাখার সেক্রেটারি ইমরান হুসাইন, নায়েবে আমীর অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগসহ দলীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, আত্মসংযম, তাকওয়া ও মানবিক মূল্যবোধ চর্চার মাস মাহে রমজান সমাজে নৈতিকতা ও সাম্যের বার্তা পৌঁছে দেয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে দুধ তৈরি দুই ব্যক্তিকে জরিমানা

এপ্রিল ৬, ২০২৬

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা

এপ্রিল ৬, ২০২৬

যশোরে মোবাইল সার্ভিসিং দোকানে বিদেশি পিস্তল-গুলি : মালিক আটক

এপ্রিল ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.