Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে দুধ তৈরি দুই ব্যক্তিকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৬No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে দুধ তৈরি দুই ব্যক্তিকে জরিমানা
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে দুইজনকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের ওই জরিমানা করেন। এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ভেরচি গ্রামে একটি চক্র গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুধের কারখানায় র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অপু ঘোষের কারখানায় অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পায়।

এ ছাড়া গোবিন্দ ঘোষের দুধের কারখানায় দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানো হচ্ছিল। যশোর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে অপু ঘোষকে ২ লাখ টাকা জরিমানা এবং দুধে পানি মেশানোর অপরাধে গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ এর কো¤পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স। অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ ও উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.