Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৪, ২০২৪

যশোরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। সূর্যের দেখা মিলছে না দিনের বেশির ভাগ সময়। এতে বেশি দুর্ভোগে পড়ছে নিম্নআয়ের মানুষ। এদিকে আবহাওয়া অফিস বলছে, মাঘের প্রথম দিকেও এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকেই সারাদেশে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যশোরে ঘন কুয়াশা কমে যায়। রোববার দুপুর সাড়ে ১১টা নাগাদ সূর্য উঁকি দেয় যশোরে। এর আগ পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া যায়নি। এ কারণে কনকনে শীতে যশোরাঞ্চলের জনজীবন কাহিল হয়ে পড়েছে। চরম দুরাবস্থায় দিনপার করছেন গরীব মানুষেরা।
গতকাল সকালে যশোর শহরের রেলস্টেশন এলাকায় কথা হয় ভ্যানচালক নুরুর সঙ্গে। তিনি বলেন, ‘গ্যালোবারের চাইতি এবেড্ডা শীতটা বেশি মনে হচ্চে। দুটো পয়সা ইনকামের জন্নি বাজারে আসলিউ সেরাম প্যাসেঞ্জার পাওয়া যাচ্চে না।’ স্টেশন এলাকার মাছ বিক্রেতা নজরুল ইসলাম বলেন, ‘পানি বরপের মতো ঠান্ডা। ঘেরে লাবলিই জমে যাওয়ার মতন অবস্তা। তাই এক-দু দিন পরপর মাছ ধরতি যাচ্চি। ডেলি ঘেরে লাবলি ঠান্ডায় মইরে যাতি হবে।’
দড়াটানা এলাকায় কথা হয় রিকশাচালক আলেক মিয়া বলেন, ‘খবরে শুনলাম এক সপ্তাহ থাকি খুব শীত পড়বে। রাতে ও সকালে বৃষ্টির মতো শীত (কুয়াশা) পড়েছে। ঠান্ডায় হাত-পা হিম হয়া যায়। বাড়ির ছয়জন মানুষ রিকশার কামাইয়ের ওপর চলে। এক দিন কামাই (কাজ) না করলে পরের দিন চুলোতে আগুন জ্বলে না। আর কয়দিন ঠান্ডা থাকপেনে আল্লায় জানে।’ শহরের পুলিশ লাইন এলাকার রিকশা চালক তরুন বলেন, ‘পেটের তাগিদে ঘরের বাইরে বের হতে হয়েছে। পেটে ভাত না থাকলে শীত, গরম আর বর্ষায় কী আসে যায়। রাস্তায় মানুষের উপস্থিতি কম। ঘুরে ঘুরে তেমন একটা ভাড়া হচ্ছে না। অলস সময় পার করে বাড়ি ফিরতে হচ্ছে।’
যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলেন, ‘যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া থাকার কারণে সূর্যের দেখা মিলছে না। সূর্য না উঠায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পৌষের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হল, ফলে মাঘ মাসেও শীত থাকতে পারে।’ এদিকে হিমেল হাওয়ায় তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.