Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মেয়েকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পিতা : মামলা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৭, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
মেয়েকে নির্যাতন করে আটকে রাখার খবর শুনে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে কোতয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী। যশোর সদরের বাহাদুরপুর গ্রামের কামাল হোসেন (৩৭) বৃহস্পতিবার মামলাটি করেন। মামলায় মেয়ের স্বামী, দেবর ও শাশুড়িকে আসামি করা হয়। তারা হলো সদরের হুদোরাজাপুর গ্রামের পলাশ হোসেন (২৫), রাকিব হোসেন (৩০) ও বুলবুলি বেগম (৫৫)।
মামলায় বলা হয়েছে, আসামি পলাশের সাথে পাঁচ বছর আগে বাদীর মেয়ে মুসলিমা বেগমের (২৩) বিয়ে হয়। বিয়ের পর তার গর্ভে একটি পুত্র সন্তান সিয়াম হোসেন (৩) জন্মগ্রহণ করে। বিয়ের পর থেকেই আসামি পলাশ মুসলিমাকে পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন করলেও নিজের পুত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নির্যাতন মুখ বুজে সহ্য করে মুসিলিমা আসামির সাথে ঘর সংসার করতে থাকে। তারপরও ৫ ডিসেম্বর রাত নয়টার দিকে বাদীর মেয়ে আসামিদের বাড়ি থাকাকালীন সময়ে পারিবারিক বিষয় নিয়ে অন্য আসামিরা তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুত্বর জখম করে। এ সময় বাদীর মেয়ের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে গেলে আসামিরা তাকে আটকে রাখে। মোবাইলে সংবাদ পেয়ে ইমরান হোসেন (২৮), রিতু বেগম (২১), সুমন হোসেন (২৪), সাথে নিয়ে ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে যশোর হুদো রাজাপুর গ্রামে আসামিদের বাড়িতে গিয়ে আমার মেয়েকে আহত অবস্থায় দেখতে পায়। তাকে চিকিৎসার জন্য আসামিদের সাথে আলোচনার একপর্যায়ে আসামিরা অতর্কিত ভাবে আমাদের উপর আক্রমণ করে জখম করে। আসামিদে;র ধারালো অস্ত্রে আঘাতে আমিসহ আমার সাথের অন্যরা গুরুতর রক্তাক্ত জখম করে। আমাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে গেলে আসামিরা প্রকাশ্যে খুন জখমের হুমকি প্রদান করে। স্থানীয় লোকজনের সহায়তায় আমাদেরকে উদ্ধার করিয়া বৃহস্পতিবার চিকিৎসার জন্য দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.