Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা বাড়ি থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
  • পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার উচ্ছেদ
  • কোটচাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
  • সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলা : প্রতিবাদে মানববন্ধন
  • শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
  • মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
  • শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে যশোরে বৈশাখ বরণ
  • রামপালে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মোবাইল সার্ভিসিং দোকানে বিদেশি পিস্তল-গুলি : মালিক আটক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের সন্ধানী সুপারমার্কেটে অভিযান চালিয়ে একটি মোবাইল মেরামতের দোকান থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ এক দোকান মালিককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আলী হোসেন (৩২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের বাসিন্দা। এবং ওই সুপারমার্কেটের ‘তন্বী ইলেকট্রনিকস’ নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক।

ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে একটি টিম ওই মার্কেটে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে দোকানটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে দোকানের ভেতর একটি সবুজ রংয়ের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের উৎস কী এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা বলছেন, একটি সাধারণ মোবাইল সার্ভিসিং দোকান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা আতঙ্কের।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানা বাড়ি থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

এপ্রিল ৮, ২০২৬

পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার উচ্ছেদ

এপ্রিল ৮, ২০২৬

কোটচাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

এপ্রিল ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.