Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নানা বাড়ি থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
নানা বাড়ি থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

মহেশপুরে দশম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নয়নকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে পার্শ্ববর্তী জীবননগরের বাঁকা গ্রামের নানা বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নয়ন উপজেলার বাগদিয়ার আইট গ্রামের দিনু মিয়ার ছেলে।

জানা গেছে, কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামের দশম শ্রেণীর ছাত্রীর সাথে রাজু নামের একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ মার্চ রাতে বাড়ির পাশে রাস্তার উপর প্রেমিকের সাথে দেখা করতে গেলে আসামি হযরত আলী ও শাওন প্রেমিককে মারধর করে তাড়িয়ে দিয়ে ওই ছাত্রীর মুখ চেঁপে ধরে পার্শ্ববর্তী ঘাসক্ষেতে নিয়ে যান।

ঘটনাস্থলে আগে থেকে অপর আসামি নয়ন ও আমিন অবস্থান করছিল। পরবর্তীতে হযরত আলী, শাওন ও নয়ন মিলে ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় অপর আসামি আমিন ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করেন।

ঘটনাটি জানাজানি হলে গত ৩১ মার্চ ওই ছাত্রীর ফুফু বাদী হয়ে ৪ জনকে আসামিকে করে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলা প্রধান আসামি হযরত আলী ও প্রেমিক রাজুকে আটক করে।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ধর্ষণ মামলার আসামি নয়ন নানা বাড়িতে অবস্থান করাকালিন তাকে আটক করা হয়েছে।

অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে। এর আগে এ মামলার প্রধান আসামি হযরত আলী ও ধর্ষক প্রেমিক রাজুকে আটক করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.