Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৩২ মামলার আসামী রমজান খুন

banglarbhoreBy banglarbhoreমার্চ ৮, ২০২৪Updated:মার্চ ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে হত্যা, অস্ত্রসহ ৩২ মামলার আসামি রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০ টার দিকে শহরের রেলগেট কলাবাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকায় রমজান শেখকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, রমজানের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজ্জা বিভিন্ন স্থানে অপকর্ম করে এসে তার স্বামীর কাছে শেল্টার নিতেন। বর্তমানে পিচ্চি রাজা পুলিশের গ্রেপ্তার আতংকে ছিলেন। তার স্বামী পিচ্চি রাজাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন আশংকা থেকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে অজ্ঞাতনামা আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে মারা যান। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে রমজান আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ৩২টি মামলা রয়েছে।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.