Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আক্তারুল কবির মিলনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মহাসিন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলায় বাদীর তুলার দোকান রয়েছে। ওই দোকানে এসে মিলন বিভিন্ন সময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। না দেয়ায় হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি দিতেন মিলন। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার পর মিলনসহ অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে আসেন। এরপর তাকে ঘিরে ফেলে ওই দশ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দেয়ায় বাদীকে মারপিট করে। পরে বাদীকে একটি মোটরসাইকেলে উঠিয়ে বকচর এলাকার একটি ক্লাবঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তিনটি নন জুডিসিয়াল স্টাম্পে সই করিয়ে নেই। একই সাথে ব্যাংকের চারটি চেকের পাতায় সই করে নেয়। পরে বলে চাঁদার ১০ লাখ টাকা ম্যানেজ করে দিতে হবে অন্যথায় খুন গুমের হুমকি দেয় মিলনসহ অন্যরা। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন। বিচারক ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.