Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘মোটরসাইকেল’ সিণ্ডিকেটে যশোরে তেলের বাজারে অরাজকতা : ভোগান্তিতে সাধারণ
  • ২৭ এপ্রিল যশোর আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সাতক্ষীরার কুলিয়ায় সরকারি গাছ কেটে জমি দখল চেষ্টা!
  • যশোরে ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১
  • শার্শায় মানববন্ধন-স্মারকলিপি : যড়যন্ত্র দাবি পিআইও রঞ্জুর
  • কোটচাঁদপুরে জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
  • কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে দুধ তৈরি দুই ব্যক্তিকে জরিমানা
  • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যুবলীগ নেতা বাবুকে কুপিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা। সোমবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর ব্রিজের নিচে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় বাবুর সঙ্গে তার ভাই শরিফুল সরদারও গুরুতর জখম হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আহত বাবু সরদার ও শরিফুল সরদার পাগলাদাহ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। সকালে তারা বিরামপুর ব্রিজের নিচে অবস্থিত নিজেদের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এমন সময় একই গ্রামের শহীদ, মাহাবুর, আসাদ ও আজাদসহ একদল চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সন্ত্রাসীরা দা এবং চাইনিজ কুড়াল দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তারা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, বাবু যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি রাজনৈতিক দলের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেয়াড়া ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে।

এই নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, দেয়াড়া ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

হামলার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত অপরাধীদের গ্রেফতার করা না হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘মোটরসাইকেল’ সিণ্ডিকেটে যশোরে তেলের বাজারে অরাজকতা : ভোগান্তিতে সাধারণ

এপ্রিল ৭, ২০২৬

২৭ এপ্রিল যশোর আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ৬, ২০২৬

সাতক্ষীরার কুলিয়ায় সরকারি গাছ কেটে জমি দখল চেষ্টা!

এপ্রিল ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.