Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যৌতুক মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে যৌতুকের মামলায় সাদ্দাম হোসাইন নামে এক ব্যক্তিকে ১ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেন শার্শার গাতিপাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি শেখ মো. আবু হাসান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর আসামি সাদ্দাম হোসাইন পারিবারিকভাবে বেনাপোলের গাজিপুর গ্রামের হাবিবের মেয়ে আইরিন সুলতানা হাবিবাকে বিয়ে করে। বিয়ের সময় দাবিকৃত যৌতুকের টাকা না দিয়ে গহনা ও সংসারের যাবতীয় জিনিসপত্র দেয়া হয়। তারপরও মেয়ের সংসারের সুখের কথা চিন্তা করে হাবিবার পরিবার থেকে তার স্বামীকে ২ লাখ টাকা যৌতুক দেয়। পরবর্তীতে সাদ্দাম হোসাইন ব্যবসার কথা বলে তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে মানসিক ও শারিরীক নির্যাতন শুরু করে। ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় হাবিবাকে তার স্বামী মারপিট করে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। ২১ ফেব্রুয়ারি বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় হাবিবার পরিবার। অবশেষে ২৮ ফেব্রুয়ারি হাবিবা তার স্বামী সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.