বিবি প্রতিবেদক
যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের আরবপুরে অসহায় গরীব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নিজস্ব অর্থায়নে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধেই শহরের বিভিন্ন এলাকার অসহায় ও শীতার্ত মানুষের পাশে রয়েছি।
সামাজিক ব্যক্তিত্ব মঞ্জুরুল কবিরের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মনি চাকলাদার, জেলা যুবলীগের সহ-সভাপতি তহিদুর রহমান তহিদ, রেজাউল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কামাল খাঁন পর্বত, যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা, অরিছুল ইসলাম মাসুদ, আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
