Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী দিনভর গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার শহরের গরীবশাহ রোড থেকে শুরু করে আরবপুর গোরাপাড়া পর্যন্ত লাঙ্গল প্রতীকের সমর্থনে এ নির্বাচনী প্রচারণা চালানো হয়।

প্রচারণাকালেখবির গাজী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের সোনালী দিনগুলোর কথা স্মরণ করে বলেন, বাংলাদেশের আধুনিকায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের রূপকার ছিলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ গ্রামে গ্রামে যে রাস্তাঘাট আর অবকাঠামো দেখছেন, তার ভিত্তিপ্রস্তর তিনিই করেছিলেন। সেই উন্নয়নের ধারা পুনরুদ্ধার করতে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে লাঙ্গলের কোনো বিকল্প নেই।

সন্ধ্যায় প্রার্থী খবির গাজী যশোরের ঐতিহ্যবাহী কালেক্টরেট মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসায়ীরা হলো দেশের অর্থনীতির চালিকাশক্তি। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করতে পারে। আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে এই জনপদের সেবক হতে চাই।
গণসংযোগটি গরীবশাহ রোড, কালেক্টরেট মার্কেট, বিমান বন্দর রোড হয়ে আরবপুর গোরাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে অভিনন্দন জানান। অনেককে স্বতঃস্ফূর্তভাবে ‘পল্লীবন্ধুর মার্কা, লাঙ্গল মার্কা’ স্লোগান দিতে দেখা যায়।

পথসভায় খবির গাজী আরও বলেন, যশোর-৩ আসনের প্রতিটি ঘরে পল্লীবন্ধুর আদর্শ পৌঁছে দিতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।

গণসংযোগে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় সৈনিক পার্টির আহ্বায়ক সৈয়দ আহমদ, পথসভা শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লাঙ্গল প্রতীকের লিফলেট তুলে দেন

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.