Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৮, ২০২৫

যশোরে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন

মানুষকে মানুষ হিসেবে বিচার করতে হবে : জেলা প্রশাসক
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক, কবি ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন যশোরের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন, লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা সংগঠক মো. নুরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান, ছাত্র প্রতিনিধি ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আমরা নামাজের কথা বলি, হজের কথা বলি। কিন্তু হালাল রোজগারের কথা বলি না। আমাদের প্রকৃত মানুষ হতে হবে। ধর্মীয় পরিচয়ে নয়, মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেমনটা লালন সাঁই আমাদের দেখিয়ে গেছেন। তিনি তার জীবনযাত্রা আচার আচরণে তার ভক্তদের দেখিয়ে গেছেন কি চলতে হবে। তিনি দেখিয়ে গেছেন ধর্মের ভিত্তিতে নয়, মানুষের কল্যাণে কাজ করতে হবে। রহমত বা গণেশ নামে বিচার করলে হবে না। মানুষকে মানুষ হিসেবে বিচার করতে হবে।

তিনি আরো বলেন, লালন যা লিখে গেছেন তাকে শুধুমাত্র গান বলা যাবে না। এটি একটি জীবন দর্শন, একটি ধর্ম, একটি বিশ্বাস।

আলোচনা অনুষ্ঠান শেষে লালন সঙ্গীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি যশোরের সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহানুর রহমান সোহাগ।

জানতে চাইলে অনুষ্ঠানে আগত কবি ও সাংবাদিক কাজী নূর বলেন, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই অমর বাণীকে ধারণ করে এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে সারা দেশের জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে স্মরণোৎসব পালিত হচ্ছে। চলতি বছরের আগস্টে লালনের তিরোধান দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার।

জেলা প্রশাসক দিবস পালন বিচার মানুষ যশোর লালন সাঁইয়ের তিরোধান হিসেব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.