Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা
  • যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে লোটো ও লি কুপার’র নতুন আউটলেট উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreমে ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক মানের স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড ( লোটো ও লি কুপার বাংলাদেশ) যশোরে সেরা পণ্য সমৃদ্ধ নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের রবীন্দ্রনাথ সড়কে (আরএন রোড) এই আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হয়। এরমধ্য দিয়ে যশোরের ক্রেতারা এখন আন্তর্জাতিক ব্র্যান্ডের মানসম্মত পণ্য সুলভ মূল্যে হাতের নাগালে পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অ্যাডভোকেট সাইদুর রহমান রাজা। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন এই আউটলেটে ছেলেদের জন্য আধুনিক ডিজাইনের রানিং সু, স্টাইলিশ স্নিকার, ফরমাল শার্ট ও পোলো শার্টের বিশাল সমাহার রয়েছে। এছাড়াও মেয়েদের জন্য হিল, স্যান্ডেলসহ নানা ধরনের স্পোর্টস ও লাইফস্টাইল ফ্যাশনের পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া পরিবারের নিত্যদিনের প্রয়োজন মেটাতে এখানে মিলবে বিশ্বমানের পণ্যের বিশাল সমাহার। আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে নতুন ঈদ স্পেশাল কালেকশনও ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে উদ্বোধনের দিন থেকে পর পর তিনদিন, প্রতিদিন সকাল ১০টা থেকে প্রথম ১৪০ জন ক্রেতাকে লোটো বাংলাদেশ দিবে ‘স্মরণকালের শ্রেষ্ঠ অফার’। এ অফারের আওতায় প্রতিদিন প্রথম ৫০ জনের জন্য ৫০ শতাংশ ছাড়, পরবর্তী ৪০ জনের জন্য ৪০ শতাংশ ছাড়, পরবর্তী ৩০ জনের জন্য ৩০ শতাংশ ছাড়, পরবর্তী ২০ জনের জন্য ২০ শতাংশ ছাড় এবং এরপরের সবার জন্য ১০ শতাংশ ছাড় থাকছে।

লোটো ও লি কুপার বাংলাদেশ এর উপ ব্যবস্থাপনা পরিচালক কাজী জাভেদ ইসলাম বলেন, যশোরের সন্তান হিসেবে আমাদের নতুন আউটলেট যশোরে চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এখানকার ক্রেতারা আন্তর্জাতিক ব্র্যান্ডের মানসম্মত পণ্য এবার সুলভ মূল্যে পাবে। নতুন শোরুম এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। বিশ্ববিখ্যাত বিদেশি ব্র্যান্ডের নানা ফ্যাশন লাইফস্টাইল পণ্য সুলুভ মূল্যে শহর উপশহরের ক্রেতাদের হাতের নাগালে আসবে। ভোক্তা সাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আউটলেট উদ্বোধন নতুন যশোরে লি কুপার’র লোটো
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.