Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শহীদ কর্নেল জামিলের জন্মবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreFebruary 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও কেককাটা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাসদের কার্যকরী সভাপতি মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান অ্যাডভোকেট রবিউল আলম। সভাপতিত্ব করেন কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও ডেপুটি কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।
বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান। সঞ্চালনা করেন কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সাধারণ সম্পাদক সাংবাদিক সাজ্জাদ গনি খাঁন রিমন।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় নানি বাড়িতে জন্মগ্রহণ করেন কর্নেল জামিল উদ্দিন আহমেদ। যিনি কর্নেল জামিল নামেই বেশি পরিচিত। ১৯৭৫ এর ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব হিসেবে কর্তব্যরত অব¯’ায় ঘাতকের গুলিতে নিহত হন তিনি। তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০০৯ সালে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে সরকার। সেনাবাহিনীও তাদের এই বীর সেনাকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা দিয়ে সম্মানিত করে।
জামিল উদ্দিন আহমেদের বাবা নির্বাহী ম্যাজিস্ট্রেট বদর উদ্দিন আহমেদ গোপালগঞ্জ ছেড়ে যশোর শহরের ঘোপ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জামিল উদ্দিন আহমেদ যশোর জিলা স্কুলের ছাত্র ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.